1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চাঁদাবাজির প্রতিবাদে মহাখালী থেকে ঢাকা-গোপালপুর রুটের বাস চলাচল বন্ধ!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা গোপালপুর রুটের গাড়ি চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। গতকাল দুপুর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সমিতির অভিযোগ, ওই রুটে চলাচলকারী অর্ধশত বাসের প্রত্যেকটি থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতি।
অভিযোগ রয়েছে, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরুর নেতৃত্বে এই চাঁদা দাবি করা হয়। এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা টাঙ্গাইল ও গোপালপুরগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।
টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন অভিযোগ করেন, আমাদের ‘দ্রুতযান’ নামে বাস আছে ১৪০ টি। প্রতিদিন ঢাকা গোপালপুর রুটে চলাচল করে ৫২টি বাস। কিন্তু সবগুলো বাস থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে টার্মিনালের লোকজন। আমরাও বলেছি কোনো চাঁদা দিবো না। প্রয়োজনে গাড়ি চালাবো না। একারণে এখন এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, টাঙ্গাইলের বিভিন্ন রুটে ঢাকামুখি গাড়ি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে মহাখালিতে শ্রমিকরা কিছু বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিষয়টি এখন মীমাংসা হয়ে গেছে। আমি টাঙ্গাইলের মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT