1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জেনারেল মোটরসের ভারতীয় প্লান্ট অধিগ্রহণে জটিলতায় হুন্দাই

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে প্রবেশ করতে আগ্রহী হয়ে উঠেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। টেসলা এর মধ্যেই ভারতের বাজার ধরতে বড় বিনিয়োগের পথে রয়েছে। হুন্দাই মোটর গ্রুপও (এইচএমজি) ভারতে জেনারেল মোটরসের (জিএম) উৎপাদন কারখানা অধিগ্রহণ করে ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে। তবে কারখানা কিনতে এসে জটিলতার মুখে পড়েছে দক্ষিণ করিয়ার প্রতিষ্ঠানটি। খবর কোরিয়া হেরাল্ড।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ইচ্ছা চলতি বছরের মধ্যেই তালেগাঁওতে জেনারেল মোটরসের ভারতীয় প্লান্টের অধিগ্রহণ সম্পন্ন করা। অধিগ্রহণের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে মার্কিন গাড়ি প্রস্তুতকারী জেনারেল মোটরসের নিয়োগ দেয়া প্রায় এক হাজার শ্রমিকদের আপত্তি।
গত ৩১ জুলাই হুন্দাই মোটর গ্রুপের এক কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি। বিশেষ করে বিক্রি চুক্তিতে প্লান্টটি বন্ধ হওয়ার সময় ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন করার শর্ত অন্তর্ভুক্ত কিনা, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
অধিগ্রহণের সঙ্গে সরাসরি যুক্ত এমন একটি সূত্র বলেছে, ‘কোম্পানিতে সম্পূর্ণ নতুন কর্মী নিয়োগ দেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। বিশেষ করে কম মজুরিতে।’
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, জেনারেল মোটরসের ইউনিয়নভুক্ত কর্মীরা অধিগ্রহণ চুক্তির অংশ হওয়ার দাবি করেছে। কারখানার নতুন মালিকের অধীনে তারা নিয়োগ পেতে বা কাজ করতে আগ্রহী।
২৯ জুন ভারতীয় গণমাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এক সাবেক ইউনিয়ন কর্মী দাবি করেছেন, হুন্দাই শ্রমিক ইউনিয়নের সঙ্গে কোনো দাবি করছে না। তারা কারখানার পুরনো কর্মীদের নিতে চাচ্ছে না।
২০২০ সালে উৎপাদন বন্ধ করার আগে জেনারেল মোটরস কর্মচারীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল। শ্রমিক ইউনিয়ন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি আদালতে নিয়ে যায়।
মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বলেছে, শ্রমিকদের বিষয়ে জেনারেল মোটরস তাদের আইনি অবস্থানের ওপর আস্থাশীল এবং আইন মেনেই তারা কর্মীদের ছাঁটাই করেছে। তবে গত বছরের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্ট জিএমকে শ্রমিকদের ৫০ শতাংশ বেতন দেয়ার নির্দেশ দিলেও কোম্পানিটি তা মানতে অস্বীকৃতি জানায়।
সূত্র বলছে, এ জটিলতায় হুন্দাই কার্যক্রম শুরু করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। যেহেতু হুন্দাই মোটরস ইন্ডিয়া ও জেনারেল মোটরস ইন্ডিয়ার মধ্যে চুক্তির কারণে এ বিতর্কের সূত্রপাত।
চুক্তির শর্তে জেনারেল মোটরসের তালেগাঁও প্লান্টের ভূমি, ভবন ও কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম অধিগ্রহণ করার কথা রয়েছে। তবে উভয় পক্ষকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও অধিগ্রহণের সঙ্গে সম্পর্কিত সব স্টেকহোল্ডারকে কাছ থেকে অনুমোদন নেয়ার কথাও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT