1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমানবন্দরে পাখির ধাক্কায় ২ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য রক্ষা

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় পাখির সংঘর্ষের ঘটনায় দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের একটি সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৮ ফ্লাইটে। এ ঘটনায় উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে।এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়। পরে এই যাত্রীদের বিমানের অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের প্রকৌশলী দলের তত্ত্বাবধানে রয়েছে।
দ্বিতীয় ঘটনায় উড্ডয়নের সময় ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।
এর আগে গত বছরের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা বিমানবন্দরে বার্ড হিট বা পাখির সঙ্গে সংঘর্ষ একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এয়ারলাইন্সগুলো। এ কারণে বিমান সংস্থাগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ সমস্যা সমাধানে বন্দুক কিনেও সুবিধে করতে পারেনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম গনমাধ্যমকে বলেন, দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে রানওয়েতে বিমান উড্ডয়নের আগে বার্ড হিটের ঘটনা ঘটে। এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। এটা যে কোনো সময় ঘটতে পারে। বার্ড হিট এমন একটি বিষয়, যেটা হিট হওয়ার সময় পাইলট বুঝতে পারেন। এ ঘটনার পরপরই পাইলট বুঝতে পেরে উড্ডয়ন স্থগিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT