1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ফ্লাইটে ইন্টারনেট সেবা চালু করছে কোরিয়ান এয়ার

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বিমানযাত্রীদের জন্য সুখবর নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় উড়োজাহাজ সংস্থা কোরিয়ান এয়ার। নিজেদের কয়েকটি এয়ারক্রাফটে ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে কোম্পানিটি। প্রাথমিকভাবে এয়ারবাস এ৩২১ নিও মডেলের কয়েকটি এয়ারক্রাফটে পরিষেবাটি চালু হলেও ধীরে ধীরে সব আন্তর্জাতিক ফ্লাইটকেই নিরবচ্ছিন্ন ইন্টারনেটের আওতায় আনা হবে। খবর কোরিয়া হেরাল্ড।
দেশটির জাতীয় উড়োজাহাজ সংস্থার মতে, উড়োজাহাজ যাত্রীদের ইন্টারনেট পরিষেবা প্রদানে ওয়াই-ফাই সংযোগ স্থাপন তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইটে ওয়াই-ফাই সেবা শুরু করেছে কোরিয়া এয়ার। দেশটির জাতীয় এয়ারক্রাফটের সংখ্যা ১৩৪টি হলেও ১১টিতে এ সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।
বাস, রেল কিংবা জাহাজের যাত্রীরা যাত্রাপথে ইন্টারনেট সংযোগ সুবিধা পেলেও উড়োজাহাজের যাত্রীরা সাধারণত এ সুবিধা পেতেন না। এখন থেকে কোরিয়া এয়ারের যাত্রীরাও সে সেবা পাবেন। তবে এ জন্য গুনতে হবে পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, দুরত্বের ওপর নির্ভর করে ফি গুনতে হবে যাত্রীদের। এক্ষেত্রে দীর্ঘ পথের ফ্লাইট হলে ওয়াই-ফাই পরিষেবার জন্য দিতে হবে ২০ ডলার ৯৫ সেন্ট। দুই ঘণ্টার ফ্লাইট হলে সেটা নেমে আসবে ১০ ডলার ৯৫ সেন্টে।
কোরিয়া এয়ার জানিয়েছে, জাপান, চীন ও উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোয় পুরো ফ্লাইটের ওয়াই-ফাই পরিষেবার জন্য গুনতে হবে ১১ ডলার ৯৫ সেন্ট। এছাড়া অল্প দুরত্বের ফ্লাইটের যাত্রীরা ইন্টারনেট সংযোগ পেতে পারেন ৪ ডলার ৯৫ সেন্টে। প্রসঙ্গত, আগামী ৩১ আগস্ট পর্যন্ত যাত্রীদের জন্য একটি ডিসকাউন্ট অফার রেখেছে কোরিয়া এয়ার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT