1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেম্বার সার্টিফিকেট পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সদস্যপদ লাভ করেছে। দেশে প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্স আইএটিএ সদস্যপদ লাভ করল।
বুধবার আইএটিএ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর- অপারেশনস, সেফটি অ্যান্ড সিকিউরিটি মিস্টার ব্লায়ার কাউলেস আনুষ্ঠানিকভাবে আইএটিএ মেম্বার সার্টিফিকেট হস্তান্তর করেন। সার্টিফিকেট গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
আইএটিএ মেম্বার সার্টিফিকেট হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ ফিন্যান্সিয়াল অফিসার হাবিবুর রহমান, হেড অব সেলস শফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার- পাবলিক রিলেশন্স মো. কামরুল ইসলাম ও আইএটিএ বাংলাদেশের ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্স ম্যানেজার পারভেজ ইব্রাহিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT