1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কেএসআরএম’র বহরে নতুন দুটি আলট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার, যোগ হবে আরো তিনটি

শাহাদাত হোসেন চৌধুরী
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

কেএসআরএম জাহাজ পরিচালনায় বাংলাদেশি নাবিকদের অগ্রাধিকার দেয়। তাদের সব জাহাজেই কর্মরত আছে দেশীয় নাবিক। নতুন জাহাজ দুটি যুক্ত হওয়ায় ৪৮ জন নাবিকের কর্মসংস্থান হয়েছে। এরা সবাই বাংলাদেশি।
বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বৃহৎ উদ্যোক্তা কেএসআরএম গ্রুপ তাদের বহরে দুটি আলট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার যুক্ত করেছে। এর মধ্যে এমভি ফাতেমা জাহান-১ অক্টোবরে এবং এমভি জাঈদ জাহান গত আগষ্টে কেএসআরএম এর বহরে যুক্ত হয়।
কেএসআরএম জানিয়েছে, ২০১৬ সালের তৈরী জাপানি আলট্রাম্যাক্স জাহাজ দুটির প্রতিটির ধারণক্ষমতা ৬৬৬০০ ডিডব্লিওটি (ডেডওয়েটটন)। বর্তমানে কেএসআরএম এর বহরে জাহাজের সংখ্যা ২৩ টি।
কেএসআরএম জাহাজ পরিচালনায় বাংলাদেশি নাবিকদের অগ্রাধিকার দেয়। তাদের সব জাহাজেই কর্মরত আছে দেশীয় নাবিক। নতুন জাহাজ দুটি যুক্ত হওয়ায় ৪৮ জন নাবিকের কর্মসংস্থান হয়েছে। এরা সবাই বাংলাদেশি।
কেএসএরএম গ্রুপের প্রতিষ্ঠান এস আর শিপিং এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করিম উদ্দিন বলেন, কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়া নতুন দুটি আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার ইতোমধ্যে সমুদ্রযাত্রা শুরু করেছে। সবশেষ চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে যুক্ত হয়েছে ফামেতা জাহান-১।
আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে আরো তিনটি সমুদ্রগামী জাহাজ কেএসএরএম এর বহরে যুক্ত হবে। নতুন জাহাজগুলোতে কি পরিমাণ বিনিয়োগ হয়েছে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
কেএসআরএম গ্রুপ চলতি বছরে তাদের বহরে থাকা দুটি সমুদ্রগামী জাহাজের নিবন্ধন বাতিল করেছে। পুরোনো জাহাজ বাদ দিয়ে নতুন জাহাজ সংযোজনের অংশ হিসেবে আবদুল্লাহ এবং ফাতেমা জাহান নামের জাহাজ দুটির নিবন্ধন প্রত্যাহার করে নেয় কেএসআরএম।
জাহাজ দুটি ১৯৯৫ সালের তৈরি অর্থাৎ ২৮ বছরের পুরোনো। আরো একটি পুরোনো জাহাজের নিবন্ধন বাতিলের পরিকল্পনা আছে কেএসআরএম’র।
কেএসআরএম গ্রুপের তথ্যমতে, ২০০৩ সালে প্রথম এফজাহান (ফাতেমা জাহান) নামে একটি জাহাজ কেনে তারা। এরপর বহরে একে একে ২৩টি জাহাজ যুক্ত হয়। জাহাজ পরিচালিনার পাশাপাশি কেএসআরএম দেশের বৃহৎ রড উৎপাদনাকারী প্রতিষ্ঠান। শিপব্রেকিং ইয়ার্ডও রয়েছে এই শিল্প গ্রুপটির।
কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, রড তৈরির কাঁচামাল হিসেবে আবদুল্লাহ এবং ফাতেমা জাহান জাহাজ দুটি নিজেদের ইয়ার্ডে কেটে ফেলা হবে। ইতোমধ্যে পুরোনো জাহাজগুলো ইয়ার্ডে আনা হয়েছে।
বাংলাদেশি পাতাবাহী জাহাজের নিবন্ধন দেয় নৌ বাণিজ্য দপ্তর (এমএমও)। সেখানের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, সম্প্রতি দুটি নতুন জাহাজের নিবন্ধন নেয় কেএসআরএম গ্রুপ। একই সাথে এই শিল্প গ্রুপটির আবেদনের প্রেক্ষিতে দুটি জাহাজের নিবন্ধন বাতিল করা হয়েছে। বর্তমানে সমুদ্রগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ৯৬ টি।
এমএমও এর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের তালিকায় কেএসএরএম এর ২৩ টি, মেঘনা গ্রুপের ২২ টি, আকিজ গ্রুপের ১০ টি, কর্ণফুলী গ্রুপের ৮ টি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭টি, বসুন্ধরা গ্রুপের ৬ টি, ভ্যানগার্টের ৬ টি এবং এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের জাহাজ আছে।
শিপিং সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ফ্রেইট চার্জ কমে যাচ্ছে। যুদ্ধের বিরূপ প্রভাবে গত এক বছরেই বাল্ক ক্যারিয়ার এবং কনটেইনারশিপ- উভয় ধরনের জাহাজে ফ্রেইট চার্জ বৈশ্বিকভাবে কমে গেছে প্রায় ৫০ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে শিপিং খাতে কেএসআরএম গ্রুপের নতুন বিনিয়োগ খুবই ইতিবাচক।
বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, শিল্প গ্রুপটির সেলফ কার্গো রয়েছে। নিজস্ব জাহাজে পণ্য পরিবহন হওয়ায় ফ্রেইট চার্জ বাবদ অর্থ বিদেশি কোম্পানীর কাছে যাওয়ার সুযোগ নেই। কেএসআরএম গ্রুপের নতুন বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। উৎস: টিবিএস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT