1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

লাগেজ পেতে দেরি হওয়ায় বিমানবন্দরে মলত্যাগের হুমকি!

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বিমানবন্দরে প্রত্যেক যাত্রীরই লাগেজ চেকিং হয়। এই চেকিংয়ে সময় বেশি লাগায় বিরক্ত হয়ে মলত্যাগের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এমন ঘটনাই ঘটল যুক্তরাজ্যের লন্ডনের গেটউইক বিমানবন্দরে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যদিও প্রতিবেদনে এমন কাণ্ড করা ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। কবে এ ঘটনা ঘটেছে তাও জানানো হয়নি। এদিকে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ ওই ভ্রমণকারীর লাগেজ আসতে দেরি হওয়ায় তিনি অধৈর্য্য হয়ে চিৎকার করতে থাকেন। দ্রুত লাগেজ না আসলে তিনি বেল্টের ওপর মলত্যাগের হুমকি দেন। পরে ওই ব্যক্তি প্রথমবার হুমকি দিয়ে তাঁর লাগেজ পেতে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করেছিলেন।
এর পর তিনি কনভেয়র বেল্টের ওপর বসে পড়েন এবং আবারও মলত্যাগের হুমকি দেন। শেষ পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করে ওই ব্যক্তি তাঁর লাগেজ ফিরে পান। তবে হুমকি দিলেও শেষ পর্যন্ত তিনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাননি। এর আগে, চলতি বছরের ২৪ জুন ভারতের মুম্বাই থেকে ছেড়ে যাওয়া দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ ফ্লাইটে এক যাত্রী মলত্যাগ করেন। পরে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT