1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঘন কুয়াশায় দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট ব্যাহত

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

দিল্লি এবং উত্তর ভারতের কিছু অংশে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় প্লেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পর দিল্লি বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে ও বাতিল হয়েছে ৮৪টি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব পরিষেবার ওপর প্রভাব পড়েছে। সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি, যা এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা।
দুই সপ্তাহের শীতের বিরতির পরে আজ দিল্লির স্কুলগুলো খোলার কথা রয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন।
এদিকে অসহনীয় ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে রাস্তায় লোকজনের পাশাপাশি গৃহহীনরা সরকার পরিচালিত রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এর আগে শুক্রবার শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের রাতে ছিল সবচেয়ে ঠাণ্ডা ৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT