1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কাল থেকে উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত : সাপ্তাহিক বন্ধ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

আগামীকাল শনিবার থেকে সপ্তাহে ছয় দিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সময় বাড়ানোর বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ রেলটি মতিঝিল থেকে রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। নতুন সময়সূচিতেও মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।
সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, সকাল ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট পরপর এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন চলবে।
শুধুমাত্র এমআরটি পাস ও র‍্যাপিড পাসধারীরা উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়া ট্রেনে উঠতে পারবেন।
একইভাবে, শুধুমাত্র এমআরটি পাস ও র‍্যাপিড পাসধারীরা রাত ৮টা থেকে রাত ৮টা ৪০ মিনিটের মধ্যে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে উঠতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT