1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

যাত্রা বাতিল হওয়া ৩২ যাত্রীকে ফের টিকিট দিলো সৌদি এয়ারলাইন্স

এভিয়েশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ৩২ জনের টিকিট ফের রি-ইস্যু করেছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। বেসরকারি হাসপাতাল থেকে করোনা টেস্ট করায় তাদের বিমানবন্দর থেকে ফেরত পাঠায় এয়ারলাইন্সটির কর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২ জনকে রেখেই চলে যায় সাউদিয়ার ফ্লাইট। পরবর্তীতে এই ৩২ যাত্রী বিমানবন্দর থেকে কাওরান বাজারে সাউদিয়ার অফিসে আসেন। তাদের টিকিট রি-ইস্যু করে দেওয়া হয়। এই ভোগান্তির জন্য সাউদিয়াকেই দুষছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সাউদিয়ার কর্মীরাই তাদের বেসরকারি হাসপাতাল থেকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেয়। ৩ হাজারের বেশি টাকা দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করেন তারা।

যাত্রীদের একজন যাত্রী নূরুল আমীন বলেন, ল্যাব এইড থেকে ৩৮০০ টাকা দিয়ে পরীক্ষা করেছিলাম। সাউদিয়া টিকিট নেওয়ার সময় তারা বলেছিল বেসরকারিতে পরীক্ষা করা যাবে। আমার ভিসার মেয়াদ ৩০ তারিখ শেষ। অহেতুক একটা ভোগান্তিতে পড়লাম। এখন আবার পরীক্ষা করতে হবে। ইবনে সিনা থেকে করোনা পরীক্ষা করেছিলেন ফয়েজ। তিনি বলেন, আগেই আমাদের সরকারি হাসপাতালের কথা বললে এই ভোগান্তিতে পড়তাম না। শওকত নামের আরেক যাত্রী বলেন, টিকিট রি-ইস্যু করেছে। আবার ২৮ তারিখ ফ্লাইট দিয়েছে। সাউদিয়ার কারণে এই ভোগান্তিতে পড়লাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT