1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইন্দোনেশিয়া থেকে রেলবহরে যুক্ত হলো আরো ২২ মিটারগেজ কোচ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
ইন্দোনেশিয়া থেকে ২০০ মিটারগেজ ক্যারেজ সংগ্রহের অংশ হিসেবে অষ্টম ধাপে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে আরও ২২টি নতুন মিটারগেজ কোচ। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয় কোচগুলো। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলের জন্য ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক বোরহান উদ্দিন।

তিনি জানান, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে কোচগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। শনিবার নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয়। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের মূল্য পড়ছে ৩.০৩ কোটি টাকা‌।

প্রকল্পের আওতায় ৯ ধাপে ইন্দোনেশিয়া থেকে ২০০ কোচ আমদানি করা হচ্ছে। প্রকল্পের আওতায় এর আগে পর্যায়ক্রমে ৭টি ধাপে ১৫৮টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসেছে। আর বর্তমানে অষ্টম ধাপে আসলো আরও ২২টি নতুন মিটারগেজ কোচ। অর্থাৎ ২০০টি কোচের মধ্যে ১৮০টি কোচ দেশে পৌঁছেছে। শেষ ধাপের কোচগুলো দেশে আসবে এ বছরেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT