1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া দৌলতপুরের মথুরাপুর গ্রামের আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও শিমুল (২৫)।
পাংশা হাইওয়ে থানা পুলিশ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। আহত আরেকজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার সকালে সোনাপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT