বাংলাদেশে এই প্রথমবারের চালু হতে যাচ্ছে ‘ফ্লাই ডাইনিং’। চমকে যাওয়ার মত হলেও তথ্য হলেও এটা চালু হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচে। যেখানে খাওয়া-দাওয়া হবে ভূমি থেকে ১৫০ ফিট ওপরে।
এ উপলক্ষে বহুজাতিক কোম্পানি ইউর ট্রাভেলের সঙ্গে কক্সবাজারের সংশ্নিষ্ট ভূমির মালিকপক্ষের চুক্তি সাক্ষর হয়েছে। রোববার ভ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে জমকালো আয়োজনের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন করা হয়। এতে স্বাক্ষর করেন বহুজাতিক কোম্পানি ইউর ট্রাভেলের চেয়ারম্যান ফায়েজ আবু বক্কর নবাব ও ভূমি মালিক জোবায়ের চৌধুরী মানিক এবং কোম্পানির ম্যানেজার সানোয়ার শিহাব খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন ইউর ট্রাভেলের পরিচালক দিবিয়া পাঠক, বিগবিচ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর জাহাঙ্গীর হাসান এবং সাংবাদিক নেতা লায়েকুজ্জামান।
Leave a Reply