1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে অংশ নিতে চায় যুক্তরাষ্ট্র

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ চায় ওয়াশিংটন। এজন্য যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো-অ্যান ওয়াগনার এবং দূতাবাসের সহকর্মীরা রবিবার ও সোমবার চট্টগ্রাম সফর করেন।
যুক্তরাষ্ট দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওয়াগনার বন্দরের চেয়ারম্যান অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে বলেন, বাংলাদেশের রফতানিভিত্তিক অর্থনীতিতে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রকের ভূমিকায় আছে। এ কারণে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন পরিকল্পনায় অংশীদার হতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
সভায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, সম্ভাব্যতা যাচাই জরিপ, কারিগরি সহায়তা ও পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মতো উচ্চ প্রবৃদ্ধিশালী বিকাশমান বাজারে অবকাঠামো প্রকল্পে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি আগ্রহী। জট কমানো ও কার্যক্ষমতা বাড়ানোসহ বিশেষ জ্ঞান, দক্ষতা ও ব্যবস্থা দিতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো প্রস্তুুত।
এদিকে এক গোলটেবিল বৈঠকে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্যরা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বলেন, সফলভাবে কোনও ব্যবসা পরিচালনা এমনিতেই কঠিন কাজ। তার ওপর উদ্যোক্তা নারী হলে তাকে বাড়তি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। বৈঠকে উদ্যোক্তারা বৈষম্য নিরসন এবং ব্যবসার প্রচার ও প্রসারে তাদের ব্যবহৃত পন্থাগুলো তুলে ধরেন। তারা বাংলাদেশের অর্থনীতিতে ব্যবসা প্রতিষ্ঠানের নারী স্বত্বাধিকারী ও পরিচালনাকারীদের ক্রমবর্ধমান অবদানের কথা উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওয়াগনার বলেন, ‘চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স’র সৃষ্টিশীল ও নিবেদিত নারীদের কর্মকান্ড এবং এতো সংখ্যক প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তাদের জন্য তাদের সৃষ্ট দৃষ্টান্তগুলো দেখে আমি মুগ্ধ ও অনুপ্রাণিত।’
এছাড়া ইস্পাহানি লিমিটেড’র অঙ্গপ্রতিষ্ঠান পাহাড়তলি টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস বাংলাদেশের অগ্রণী টেক্সটাইল মিলগুলোর অন্যতম। ইস্পাহানি লিমিটেড’র চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওয়াগনার বাংলাদেশের নিট ও ওভেন শিল্পে ব্যবহৃত সুতা উৎপাদনে যুক্তরাষ্ট্রে উৎপন্ন তুলা ব্যবহারের সম্ভাব্য সুযোগ বিষয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত মানসম্পন্ন পণ্য কীভাবে বাংলাদেশের রফতানি অর্থনীতির জন্য সহায়ক হতে পারে সেটা এই মিলটির মাধ্যমে দৃশ্যমান হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT