ভারতের অন্যতম শীর্ষ টায়ার উৎপাদক প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ার অনলাইনে বিক্রয় কেন্ত্রভিত্তিক একটি ই-কমার্স পোর্টাল চালু করেছে। এর মধ্য দিয়ে ভারতের গ্রাহকদের টায়ার কেনার সুযোগ বিস্তৃত হবে।
মঙ্গলবার অ্যাপোলো টায়ার অনলাইনে বিক্রয়কেন্দ্রের একটি ই-কমার্স পোর্টাল চালু করার মাধ্যমে তাদের বিপণন ব্যবস্থা জোরদার করেছে। এর ফলে ভারতের গ্রাহকরা আগের চেয়ে সহজে অ্যাপোলো টায়ার কিনতে সক্ষম হবেন। এই অনলাইন পদ্ধতি উদ্ভাবনের ফলে গ্রাহকরা তাদের পছন্দসই টায়ার অনলাইনে কিনতে পারবেন এবং অ্যাপলো টায়ার্সের ডিলারের কাছে তাদের অবস্থানের নিকটবর্তী স্থানে টায়ার লাগানো এবং সার্ভিসিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
অ্যাপেোলো টায়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পরিষেবাটি প্রাথমিকভাবে দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মুম্বাই এবং কোচির গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে এবং শিগগিরই সারা দেশের অন্যান্য শহরে সম্প্রসারণ করা হবে।

ই-কমার্স পোর্টাল শপ.পলোটাইরেস ডটকমের উদ্বোধনের বিষয়ে মন্তব্য করে অ্যাপোলো টায়ার্সের প্রেসিডেন্ট, এশিয়া প্যাসিফিক, মিডিল ইস্ট এবং আফ্রিকা (এপিএমইএ) সতীশ শর্মা বলেছেন, এই পদক্ষেপ ভারতে কোম্পানির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এবং এর প্রতিশ্রুতি গ্রাহকের দারুণ কাজে দেবে।
Leave a Reply