1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মুনাফায় ফিরলো বাংলাদেশ বিমান, ১৮ বছর পর

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

বছরের পর বছর লোকসানের ঘুরপাকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সংস্থা ঘিরে গড়ে ওঠে দুর্নীতিবাজ একটি শক্তিশালী সিন্ডিকেট। তারা ছিল অপ্রতিরোধ্য। যে কারণে লোকসান ছাপিয়ে লাভের মুখ দেখা ছিল অকল্পনীয়। দীর্ঘ ১৮ বছর পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিমানে ফিরে আসে স্বচ্ছতা। মুনাফায় ফিরে এসেছে বাংলাদেশ বিমান।

গত দুই বছরে টিকিট ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে কঠোর নজরদারি ও দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় দেড় যুগ পর লাভের মুখ দেখতে থাকে সংস্থাটি।
প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা মুনাফা অর্জন হয়। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ এবং অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প জোরেশোরে শুরু হয়। পর্যটন সেবায়ও সাফল্য ফিরে আসে।

সংশ্নিষ্টরা জানান, তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের দুই বছরে অনন্য উচ্চতায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সাফল্য এসেছে আকাশপথে বিমান পরিবহনের মান, বিমানবন্দর ব্যবস্থাপনা ও পর্যটন সেবায়।
কার্গো পরিবহনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রথমবারের মতো আয় বেড়েছে রাষ্ট্রীয় এ বিমান সংস্থার; লোকসান থেকে ফিরেছে মুনাফায়।
এ লক্ষ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে। সৈয়দপুর, রাজশাহী, যশোর ও ঢাকায় বিমানবন্দরে নতুন অভ্যন্তরীণ টার্মিনাল সম্প্রসারণও করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT