1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

তাইওয়ানে টানেলে বিধ্বস্ত ট্রেন; কয়েক ডজন নিহতের শঙ্কা

আতাউর রহমান
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

পূর্ব তাইওয়ানে টানেলের ভিতরে একটি ট্রেন লাইনচ্যূত হয়েছে। এতে অন্তত কয়েক ডজন যাত্রী নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।

আজ (শুক্রবার) ৪০৮ তারোকো এক্সপ্রেস ৩৫০ জন যাত্রী নিয়ে হুয়েলিন কাউন্টির কিনশুই টানেলে লাইনচ্যূত হয়। তাইওয়ানের ট্রান্সপোর্ট মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অন্তত ৩৬ জন যাত্রী নিহত হয়েছে। পাশাপাশি আহত ৪৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। ট্রেনের দুটি কম্পার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে।

তাইওয়ানের ফায়ার সার্ভিস বিভাগ এবং মিলিটারির অন্তত ১৫০ জন উদ্ধারকর্মীকে নিয়োগ করা হয়েছে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে। দেশটির প্রেসিডেন্ট ইঙ ওয়েন বলেছেন, জরুরী সার্ভিস পুরোপুরি কাজে লাগানো হয়েছে। এই ভয়ানক দুর্ঘটনা থেকে যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

ফায়ার বিভাগ থেকে জানানো হয়েছে ট্রেনের প্রথম চারটি ক্যারিজ থেকে ৮০-১০০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৫ নম্বর থেকে আট নম্বর পর্যন্ত চারটি ক্যারিজে প্রবেশ করতে পারছেন না ফায়ার সার্ভিসের লোকেরা।

ট্রেনটি তাইতুঙের উদ্দেশ্যে ভ্রমণ করছিল। দেশটিতে ছুটির দিন থাকায় বেশিরভাগ মানুষই সেই ছুটি উপভোগ করতে ভ্রমণ করছিলেন।

তাইওয়ানে এর আগেও ট্রেন দুর্ঘটনা হয়েছে। ২০১৮ সালে এক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছিল। পাশাপাশি ১৭৫ জন আহত হয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT