1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কুরিয়ার সার্ভিস মাদক পাচারের নিরাপদ মাধ্যম

বি শেষ সংবাদদাতা
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আনা হয় আমভর্তি কার্টুন। সেই আম কুরিয়ার থেকে তোলেন দুজন। কিন্তু গোয়েন্দা তথ্য ছিল, আমের আড়ালে এসেছে হেরোইনের একটি বড় চালান। এজন্য এলিফেন্ট রোডে বসানো হয় তল্লাশি চৌকি। আমসহ গ্রেফতার করা হয় দম্পত্তিকে। উদ্ধার করা হয় আধা কেজি হেরোইন। দাম প্রায় ৫০ লাখ টাকা।তারা হলেন- হাবিবুর রহমান (২৯) ও দিলরুবা দিপা (২৯)। সোমবার সকালে মাদকের এমন একটি চালান উদ্ধার করে র্যাব-২।

র্র্যব কর্মকর্তারা বলছে, গ্রেফতার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। গত ৩/৪ বছর ধরে তারা মাদক ব্যবসায় জড়িত। অন্য কোনো পেশা নেই, মাদক ব্যবসাই তাদের একমাত্র পেশা। কুরিয়ারে প্রতিমাসে ৩ থেকে ৪টি করে হেরোইনের চালান আসে তাদের। যাতে করে প্রতিবার ৫০ লাখ থেকে ২ কোটি টাকার হেরোইন আনা হতো।

র্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা হেরোইনের একটি চালান আমরা আটক করেছিলাম। ওই চালানটি যারা পাঠিয়েছিলেন সোমবার জব্দ করা হেরোইনের চালানটিও তারাই পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, সোমবার সকালে আমাদের কাছে তথ্য আসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি হেরোইনের চালান ঢাকায় এসেছে। ওই খবরে আমরা সম্ভাব্যতা খুঁজে মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসে শাখায় নজরদারি করি। সেখান থেকে একজনকে সন্দেহ হলে র্যাব পিছু নেয়। দেখা যায় তিনি আমের বস্তা নিয়ে নিউমার্কেট এলাকায় যান। এরপর গাউসিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটের সামনে হস্তান্তরের সময় হাতেনাতে আটক করা হয় হাবিবুর রহমান ও স্ত্রী দিলরুবা দিপাকে।

মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা তাদের আটক করলেও হেরোইন কোথায় সেটি বের করতে পারছিলাম না। পরে অনেক জিজ্ঞাসাবাদের পর জব্দ করা একটি রাইস কুকারের যন্ত্রাংশ খুলে ভেতর থেকে আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের দাম প্রায় ৫০ লাখ টাকা।

র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে যারা এই হেরোইনের চালান ঢাকায় পাঠিয়েছেন তাদের আমরা শনাক্ত করেছি। মূলত আইনশৃঙ্খলা বাহিনীগুলোর নজরদারি এড়াতে আমের সাথে পাঠানো কুকারের ভেতরে করে ওই হেরোইনের চালান পাঠানো হয়েছিল। খুব শিগগিরই চাঁপাইনবাবগঞ্জের ওই চক্রটিকেও আমরা গ্রেফতার করবো। গ্রেফতারকৃতদের বিশেষ কোনো পেশা নেই, মাদক ব্যবসাই তাদের ধ্যান-জ্ঞান। গত তিন বছর ধরে তারা সুকৌশলে ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে আসছিল। তারা মুন্সিগঞ্জ, ফরিদপুর এবং রাজধানীর মাদক নিয়ন্ত্রণ করে। তারা কোন সহযোগীর মাধ্যমে এসব চালান আনে না। নিজেরাই এগুলো নিয়ন্ত্রণ করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT