1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঢাকায় ৩ আগস্ট থেকে সপ্তাহে এমিরেটসের ছয়টি ফ্লাইট

স্টাফ রাইটার
  • আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ঢাকায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে এমিরেটস। আগামী ৩ আগস্ট থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহে ছয়টি ফ্লাইট চালাবে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এই বিমান সংস্থা। ফলে যাত্রীরা দুবাইসহ এমিরেটসের অন্যান্য গন্তব্যে ভ্রমণে সুবিধাজনক সংযোগ পাবেন।
এক বিজ্ঞপ্তিতে এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টে তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে। আগামী ২ আগস্ট কেনিয়ার রাজধানী নাইরোবি এবং ১০ আগস্ট ইরাকের রাজধানী বাগদাদ ও বাসরা শহরে পুনরায় ফ্লাইট শুরু করবে প্রতিষ্ঠানটি। তখন বিশ্বব্যাপী এই সংস্থার নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা দাঁড়াবে ৬৭টি, যার মধ্যে ৫টি মধ্যপ্রাচ্যে ও ৭টি আফ্রিকায়। দুবাই ও বাগদাদের মধ্যে সপ্তাহে ৪টি, নাইরোবি ও দুবাই এবং বাসরা ও দুবাইয়ের মধ্যে সপ্তাহে ৩টি করে ফ্লাইট চলাচল করবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ।
ভ্রমণে বিধিনিষেধের কারণে এমিরেটসে ভ্রমণকারীদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রবেশের জন্য নির্ধারিত শর্তাবলী পূরণ করতে হবে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য যাত্রার প্রতিটি ধাপে বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে এই সংস্থা। প্রত্যেক যাত্রীকে বিনামূল্যে দেওয়া হচ্ছে হাইজিন কিট, এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও ব্যাকটেরিয়ানাশক ওয়াইপস।
সরকারের নির্দেশক্রমে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণকারী সব যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। ফ্লাইট ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত ১৬টি হাসপাতালের যেকোনও একটিতে পরীক্ষার জন্য নমুনা দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT