1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ ১৭৭৭ টাকার কিস্তিতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বুধবার নভোএয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুজনের জন্য দুই রাত, তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমানভাড়া, হোটেলভাড়া, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাশতার ব্যবস্থা রয়েছে।
ঢাকা ছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বনিম্ন ২ হাজার ৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।
ভ্রমণপিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৮টি বেসরকারি ব্যাংক ও কক্সবাজারের ৮টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকেরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে তা পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
রয়্যাল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল ও প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT