1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সাইফ পাওয়ার গ্রুপ মসজিদ বিস্ফোরণে নিহত বাসারের পরিবারের পাশে দাঁড়িয়েছে

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

দেশসেরা পোর্ট টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার গ্রুপ নারায়নগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহত বাসারের পরিবারের পাশে দাঁড়িয়েছে। গ্রুপটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, বাসারের পরিবারের আনুষঙ্গিক সাংসারিক খরচ মেটানো ও সন্তানদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে মাসিক ভিত্তিতে দুই বছরের জন্য তার স্ত্রী তাজিয়া বেগমের ব্যক্তিগত অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে অনুদান দেবে প্রতিষ্ঠানটি। গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পশ্চিম তল্লা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত মো. আবুল বাসার মোল্লার পরিবারের পাশে থাকবে সাইফ পাওয়ার গ্রুপ।
সাইফ পাওয়ার গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের মহাখালীর সেলস অফিসে তাজিয়া বেগমের হাতে চেক তুলে দেন গ্রুপের এমডি তরফদার মোঃ রুহুল আমিন।
এ সময় সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক তরফদার মোঃ রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মেজর (অব.) সিরাজুস সালেকীন, গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ হাসান রেজা, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান, সাইফ পাওয়ার ব্যাটারির হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট মোঃ হেলাল উদ্দিন শিকদার এবং এজিএম (কর্ড) মোঃ নাজমুল করীম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT