1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঢাকায় দেশের প্রথম ডিজিটাল রোড ক্রসিং

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

সুইচ টিপলে রাস্তার মাঝে জ্বলে উঠবে লাল ট্রাফিক লাইট। সিগন্যাল দেখে থামবে গাড়ি। রাজধানী ঢাকার মিরপুরে ডিজিটাল রোড ক্রসিং বসানো হয়েছে, যা বাংলাদেশে এই প্রথম। সোমবার (৫ অক্টোবর) এর কার্যক্রম চালু হয়। ব্যস্ত রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রাণহানির পাশাপাশি এসব দুর্ঘটনা রোধে পথচারীদের জন্য বসানো হয়েছে এই ডিজিটাল রোড ক্রস।

মিরপুর-২-এ  ঢাকা কমার্স কলেজের সামনের রাস্তায় বসানো হয়েছে নতুন এই প্রযুক্তি। এই ডিজিটাল রোড ক্রসিংয়ের সহায়তায় সহজেই পারাপার হতে পারবেন পথচারীরা। এর সুইচ টিপলে রাস্তার মাঝে জ্বলে উঠবে লাল ট্রাফিক লাইট। সিগন্যাল দেখে থামবে গাড়ি।

ডিজিটাল রোডক্রসের বিশেষত্ব হলো, কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট সুইচে চাপ দিলে নিচ থেকে ট্রাফিক পিলার উঠে দাঁড়াবে। এই পিলারই রাস্তা রোধ করে দাঁড়াবে, ফলে থেমে যাবে গাড়ি। রাস্তা পার হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই পিলার আবার রাস্তার নিচে নেমে যাবে। এর আগে উল্টোপথে যানবাহন চলাচল ঠেকাতে ঢাকার প্রতিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে পড়লে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT