1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

টিকেটের জন্য সিলেট বিমান অফিসে ভাঙচুর

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

সিলেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে টিকিটের জন্য বিক্ষোভ ও বিমান অফিসের গ্লাস ভাঙচুর করেছেন ক্ষুদ্ধ প্রবাসীরা। বুধবার বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। তাদের দাবি, প্রবাসে ফেরত যাওয়ার ফিরতি টিকেট কনফার্ম করতে নানা ধরণের টালবাহানা করা হচ্ছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমানে টিকেটের কোন সঙ্কট নেই। প্রয়োজনীয় সকল কাগজপত্র দাখিলের পর টিকেট দেয়া হচ্ছে।

করোনার পূর্ব মুহূর্তে দেশে আসা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই সংশ্লিষ্ট দেশে ফেরত যেতে পারেননি।
বর্তমানে সংশ্লিষ্ট দেশ এসব প্রবাসীদের ফেরত যাওয়ার সুযোগ দিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট করে আসা যাত্রীরা ভিড় করেছেন বিমান অফিসে। বুধবার সকাল থেকেই শত শত যাত্রী তাদের টিকেট কনফার্ম করতে ভিড় করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বিমান অফিসের গ্লাস ভাঙচুর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT