1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হচ্ছে ২৮ অক্টোবর থেকে 

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

করোনা মহামারিতে সাত মাস বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হচ্ছে।
এয়ার বাবল চুক্তির অধীনে দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে।
সমান সংখ্যক ফ্লাইট ভারত থেকে বাংলাদেশে আসবে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে। ভারতের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে।

এর মধ্যে বিমান ঢাকা-দিল্লি ও ঢাকা-কলকাতা, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই, ঢাকা-কলকাতা এবং নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহে পাঁচ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবে।

করোনা ভাইরাস সংক্রমন দেখা দিলে গত ১২ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। সম্প্রতি পর্যটন ছাড়া ৯টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের অনলাইন ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT