এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরনের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়। এসময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিমান বাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সঙ্গে নতুন কেনা ৭টি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে।
Leave a Reply