1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

উর্ধ্বমুখি পরিবহন : লিফটের ফাঁকা স্থান থেকে পড়ে শিশুর মৃত্যু

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকায় একটি সাততলা ভবনে লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা স্থান থেকে পড়ে আবদুল্লাহ আরফান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল্লাহ আরফান স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ত। আবদুল্লাহর পরিবার ও ভাটারা থানা-পুলিশ আজ শুক্রবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মো. শাহীন ও আফসানা মিমি দম্পতির চার সন্তানের মধ্যে আবদুল্লাহ দ্বিতীয়। তার বাবা পেশায় রডমিস্ত্রি।
শিশুটির মা আফসানা বলেন, গতকাল মাদ্রাসা থেকে বাসায় এসে আবদুল্লাহ নানাবাড়ি যেতে চায়। তার নানাবাড়ি তাদের বাড়ির পাশেই। মা তাকে নানাবাড়ি নিয়ে যান। বাড়িটি হবে সাততলা। এর মধ্যে পাঁচতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। ইতালিপ্রবাসী সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি বাড়িটির (বাড়ি নম্বর ৪৮, ব্লক বি-৫, দাগ নম্বর ২৬/৩৯, খিলবাড়িরটেক) মালিক বলে জানা গেছে। আবদুল্লাহর নানার পরিবার থাকেন বাড়িটির চারতলায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT