1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভারের মৃত্যু

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যানবাহনের চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই চালকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনাকবলিত আলু পরিবহনকারী ট্রাকের চালক জামিরুল ইসলাম (৩০)। রাজশাহীর বাঘা থানার বাউশা গ্রামের লালচাঁন মিয়ার ছেলে তিনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনব্বী বলেন, ঢাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতমুখী পাবনা থেকে ঢাকাগামী আলুভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই যানবাহনের চালক। ওসি আরো বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল ব্যাহত হয়। দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যান দুটি অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT