1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বঞ্চিত শিশুদের কল্যাণে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটসের একটি ফাউন্ডেশন আছে। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এমিরেটসের ফ্লাইটগুলোর যাত্রী ও কর্মীদের অনুদানের ওপর ভিত্তি করে এটি পরিচালিত হচ্ছে।
অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানটি ১৮ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে। শিশুদের নিরাপদ আশ্রয় ও মৌলিক চাহিদা যেমন– খাদ্য ও মেডিক্যাল সেবা প্রদান এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি নিয়ে বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রাখে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন।
গত ২০ নভেম্বর সারাবিশ্বে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে এমিরেটসের সভাপতি ও এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার টিম ফ্লার্ক বলেন, ‘ভবিষ্যৎ গঠনে শিশুরা সারাবিশ্বের কাছে একটি সম্মিলিত আশা। তাই সব ধরনের সুযোগ ও মর্যাদা তাদের প্রাপ্য।’
বর্তমানে বিশ্বের ১২টি দেশে মোট ১৯টি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন। এটি যেসব সংস্থাকে সহায়তা দিয়ে থাকে সেই তালিকায় রয়েছে– দরিদ্র শিশুদের আবাসন ও সুরক্ষা নিয়ে কাজ করা ফিলিপাইনের ভিরলানি ফাউন্ডেশন, কেনিয়ার বস্তি এলাকার শিশুদের নার্সারি ও প্রাথমিক শিক্ষা প্রদানকারী লিটল প্রিন্স নার্সারি অ্যান্ড স্কুল, গত বছর শতাধিক শিশুর প্লাস্টিক সার্জারির জন্য মেডিক্যাল সেচ্ছাসেবক পাঠানো ইতালির এনজিও ইমারজেনজা সরিসি এবং কমিউনিটি ভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলোর মাধ্যমে তিন হাজার কন্যাশিশুকে শিক্ষা প্রদান করা ভারতের ইমপ্যাক্ট।
এমিরেটস গ্রুপ ও এর বন্ধু প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক কর্মীরা এনজিও ও কমিউনিটি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের কাজ করে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT