1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রানার অটোমোবাইলসের এজিএমে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

বাণিজ্য প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২০ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেন। সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে এটি অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ার হোল্ডারদের প্রশ্ন-উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল চৌধুরী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। উপস্থিত ছিলেন– সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা। রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT