কোকা-কোলা বাংলাদেশ এবং ‘ওশান কনজারভেন্সি’র দেশীয় সমন্বয়ক কেওক্রাডং বাংলাদেশ সফলভাবে দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনে দশমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান ও গণ-সচেতনতা কার্যক্রম সম্পন্ন করেছে। ২০৩০ সালের মধ্যে কোকা-কোলার ‘বর্জ্যমুক্ত বিশ্ব’ প্রতিষ্ঠার বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০১১ সাল থেকে বাংলাদেশে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ১৯৯৫ সাল থেকে যৌথ অংশীদারির মাধ্যমে সমুদ্র ও জলপথকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে বিশ্বব্যাপী কাজ করছে কোকা-কোলা।
চলমান করোনা মহামারি সত্ত্বেও বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৫২০ জন স্বেচ্ছাসেবী এ বছরের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সমবেতভাবে তাঁরা প্রায় ৮৭০ কিলোগ্রাম সামুদ্রিক আবর্জনা সংগ্রহ করেন।
Leave a Reply