1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিশ্বব্যাপি গাড়িশিল্পে আবারো শীর্ষে চীন

মুসা আহমেদ
  • আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

চীনের গাড়ির বাজার যে বৈশ্বিক গাড়ির শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ সেটা আরেকবার প্রমাণিত হলো। গাড়ি শিল্পে চীনের অবদান বরাবরের মতই শীর্ষে অবস্থান করছে। এদিকে জার্মানির উৎপাদন শিল্প প্রতিষ্ঠানগুলোও এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব গবেষণা সংস্থা এর্নেস্ট এন্ড ইয়ঙ্গ। সিনহুয়া
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জার্মানির গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিশ্বব্যাপী বিক্রির ক্ষেত্রে চীনের শেয়ার বার্ষিকভিত্তিতে বেড়ে দাঁড়ায় ৩৯ দশমিক ২ শতাংশ। তবে আগের বছরে দেশটির এ শেয়ার হার ছিলো ৩৫ দশমিক ৭ শতাংশ। এদিকে দ্বিতীয় প্রান্তিকে করোনার প্রথম ঢেউ চলাকালে জার্মানির ৫১ শতাংশ গাড়িই চীনের বাজারে বিক্রি হয়।
করোনা সংক্রমণ কম সময়ে নিয়ন্ত্রণে আনায় গাড়ির বাজারেও স্বল্প সময়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় চীন। এতে করে জার্মানির শীর্ষ তিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগে, বিএমডব্লিউ ও ডেমলার চীনের বাজারে গড়পড়তায় ভালো আয় করেছে। তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় দেশটির বাজারে ৯ শতাংশ আয় বেশি করে তারা।
এর্নেস্ট অ্যান্ড ইয়ঙ্গ’র দেয়া প্রতিবেদনে বলা হয়, চীনে যখন বিক্রিতে ঊর্ধ্বমুখী তখন পশ্চিম ইউরোপের বাজারে জার্মানির গাড়ি বিক্রি কমে যায় ৪ শতাংশ। অন্যদিকে করোনায় জর্জরিত যুক্তরাষ্ট্রে দেশটির গাড়ি লাফিয়ে কমে যায়। ধস হয় ১৪ শতাংশ। গবেষণা সংস্থাটির দেয়া তথ্যমতে, করোনা সঙ্কটের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে গাড়ি বিক্রিতে ব্যাপক ধস হয়। আয়ও কমে যায় উল্লেখযোগ্য পরিমাণে। তবে লকডাউন শিথিল হলে তৃতীয় প্রান্তিকে বিশ্বের ১৭টি গাড়ি শিল্পসংস্থার আর্থিক পরিস্থিতি তুলনামূলক ভালো অবস্থানে ছিলো।
প্রতিবেদনে বলা হয়, আগের প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর আয় বৃদ্ধি পায় ৫৩ শতাংশ। অন্যদিকে এ সময়কালে বিশ্বব্যাপী নতুন গাড়ি বিক্রি ৪৬ শতাংশ বেড়ে যায়। তবে করোনাপূর্ব স্বাভাবিক অবস্থায় এখনও ফিরতে পারেনি বৈশ্বিক গাড়িশিল্প। বিশ্লেষকদের মতে, এখনও এ খাতে ৫ শতাংশ পিছিয়ে রয়েছে বিশ্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT