1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে প্রথম পণ্যবাহী জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে প্রথম পণ্যবাহী জাহাজ ভিড়েছে গতকাল। এটি দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। কক্সবাজারের মহেশখালীতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ এলো ‘ভেনাস ট্রাইয়াম্প’। সকাল সাড়ে ১০টায় বন্দরের জেটিতে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজটি। বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানির নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ জানান, ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উদ্দেশে রওনা দেয় জাহাজটি।
গতকাল সকাল ৯টায় বন্দরের ক্যানেলে প্রবেশ করে এটি। এরপর জাহাজটি চালিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নেওয়ার কাজটি করেন বন্দরের পাইলটরা। সি শোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনসেইন্ট স্টিমশিপ লিমিটেড এবং স্টেভেডর হিসেবে কাজ করছে গ্রিন এন্টারপ্রাইজ।
জাহাজ ভেড়ানোর জন্য এর আগে প্রস্তুত করা হয়েছে ২৫০ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল। বঙ্গোপসাগর থেকে এ চ্যানেল দিয়েই জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ গভীর সাগর থেকে জাহাজগুলো চ্যানেল দিয়ে জেটিতে প্রবেশের জন্য স্থাপন করেছে পথনির্দেশক ছয়টি বয়া। আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হওয়ার সময় ধরা হয়েছে ২০২৫ সালে।
চট্টগ্রাম বন্দরের সহকারি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হক সিদ্দিকী জানান, এটি দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। মাতারবাড়ীতে প্রথম এ জাহাজ নোঙর করার মাধ্যমে এ বন্দরের যাত্রা হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT