1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বারমুডা ট্রায়াঙ্গেলে ২০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও বাহামার মধ্যবর্তী বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় ২০ জন যাত্রী নিয়ে মাকো কুদদি নামের একটি কেবিন জাহাজ নিখোঁজ হয়েছে। তিনদিনের অনুসন্ধান শেষে শনিবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড অনুসন্ধান স্থগিত করার ঘোষণা দিয়েছে।

কোস্টগার্ড জানায়, জাহাজটি সর্বশেষ সোমবার বিমিনি দ্বীপ ত্যাগ করে, প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক ওয়ার্থে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। তবে মঙ্গলবার এক বিবৃতিতে কোস্টগার্ড  জানায় জাহাজটি বন্দরে ফিরে আসেনি। পরের তিন দিন প্রায় ৮৪ ঘন্টা উভয় দেশের যৌথ টিম সমুদ্রের ১৭ হাজার বর্গ মাইল (৪৪,০০০ কিলামিটার) এলাকায় আকাশ পথে এবং সমুদ্রে অনুসন্ধান চালায়। তবে জাহাজটির সন্ধান না পাওয়ায় শুক্রবার তারা অনুসন্ধান কার্যক্রম স্থগিত করে।

প্তম জেলা ক্যাপ্টেন স্টিফেন ভি বার্ডিয়ান এক বিবৃতিতে বলেন, নিখোঁজদের পরিবারের প্রতি আমরা গভির সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি নিখোঁজদের জন্যও প্রার্থনা করছি। আমরা পার্শ্ববর্তী উপকূলের বাসিন্দাদের সাহায্য চেয়েছি। নিখোঁজদের যেকোনো তথ্য পেলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করতে তাদের অনুরোধ করা হয়েছে।

মার্কিন কোস্টগার্ডের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার ফার্স্ট ক্লাস জোস হার্নান্দেজ জানান, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের সময় উত্তাল সমুদ্র এবং এই রুটে চলা জাহাজের সীমিত তথ্যের জন্য তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। কঠিন বিষয় হল কাউকে খুঁজতে যত বেশি সময় লাগে ততো বেশি জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসে বলেও জানান তিনি।বারমুডা ট্রায়াঙ্গল হলো আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর পাঁচটি টিভিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এরপরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে।

বছরের পর বছর ধরে কয়েক ডজন জাহাজ এবং বিমানের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পরে বারমুডা ট্রায়াঙ্গল চলচ্চিত্র, টিভি ডকুমেন্টারি, উপন্যাস এবং পপ গানের মাধ্যমে কল্পিত ভয়ঙ্কর অঞ্চলের তকমা পেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT