1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব মোকাম্মেল হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোকাম্মেল হোসেন। আজ বৃহস্পতিবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব নেওয়ার পর মোকাম্মেল হোসেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত সভায় মিলিত হন। এ সময় মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীরা নতুন সচিবকে অভিনন্দন জানান।
১০ বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য মোকাম্মেল হোসেন সচিব হিসেবে যোগদানের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আগের সিনিয়র সচিব মো. মহিবুল হক তার চুক্তির মেয়াদ পূর্ণ করে অবসরে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT