1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

এবার ৫০ যাত্রী নিয়ে উধাও ইন্দোনেশিয়ার বোয়িং ৭৩৭

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

প্রযুক্তিতে ত্রুটি সন্দেহে বছর দুয়েক আগে একবার বন্ধ হয়ে যাওয়া বোয়িং ৭৩৭ উড়োজাহাজ এবার জাকার্তা থেকে ওড়ার পর ৫০ যাত্রীসহ অদৃশ্য হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি-মেইল জানিয়েছে, দ্য শ্রীবিজয় এয়ারের এই উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শনিবার আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল উড়ানটির।
স্থানীয় গণমাধ্যমের ধারণা, ওড়ার চার মিনিটের মাথায় ১০ হাজার ফুট উপর থেকে ৬০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি পড়ে গেছে।
ফ্লাইটরাডার তাদের টুইটে বলেছে, ‘আমরা ইন্দোনেশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান করছি। দ্রুত তথ্য পাওয়ার আশা করছি।’
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
২০১৯ সালের অক্টোবরে এই ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান। তার মাত্র পাঁচ মাসে পরেই ইথিওপিয়ায় আরেকটি বিমানটি বিধ্বস্ত হয়। দুটিই ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT