নাইট ভিশন প্রযুক্তির সহযোগিতায় হেলিকপ্টারের মাধ্যমে একটি দুর্গম ক্যাম্প থেকে পশ্চিম আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর এক আহত সৈনিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এ ধরনের উদ্ধার অভিযান মেডিক্যাল ইভাকুয়েশন মিশন নামে পরিচিত। দেশের বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এ ধরনের মিশন পরিচালনার ঘটনা এবারই প্রথম। আইএসপিআর জানায়, গত বৃহস্পতিবার রাতে এমআই-১৭এসএইচ হেলিকপ্টারে নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে এ মেডিক্যাল মিশন সম্পন্ন করা হয়।
Leave a Reply