1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইউএস বাংলার ফ্লাইট দুবাই যাবে ১ ফেব্রুয়ারি থেকে

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

আগামী ১ ফেব্রয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। যাত্রীদের ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করে ঢাকা থেকে দুবাইয়ে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। সোমবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক ( জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘দুবাই ছাড়াও খুব শিগগিরই আবুধাবিতে ইউএস বাংলার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে মধ্যপ্রচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। চলতি বছর দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালে ও কলম্বো রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।’
এয়ারলাইন্সটি জানিয়েছে, ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫৪ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৭৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। এছাড়া বিজনেস ক্লাসের জন্য ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ে ৭৯ হাজার ২০০ টাকা এবং রিটার্ন ভাড়া এক লাখ ৫৩ হাজার ৫২৬ টাকা।
প্রতি রবি, সোম, বৃহস্পতি ও শুক্রবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় দুবাই পৌঁছাবে। দুবাই থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং পরদিন সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলার ফ্লাইট পৌঁছাবে।
প্রতি মঙ্গলবার ঢাকা থেকে বিকাল ৫টা ৩০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৯টায় দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবে। প্রতি বুধবার ঢাকা থেকে বিকাল ৩টা ৫৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৩টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
এছাড়া প্রতি শনিবার ঢাকা থেকে বিকাল ৫টায় দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৪টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT