1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশ সদস্যসহ দু’জন নিহত

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ি টু গুলিস্তান হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেরে ওয়ারী থানাধীন জয়কালী মন্দিরের কাছে ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আক্তার হোসেন ওরফে আক্তারুজ্জামান বাবু (৩৭) ও মফিজুল ইসলাম (৪০)। এদের মধ্যে আক্তার ইউএস-বাংলা মেডিকেলে চাকরি করেন। আর মফিজুল কমিউনিটি পুলিশে কর্মরত।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভারের উপর গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপরে পড়েন। এ সময় বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় মফিজুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার পর জৈনপুর পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছে ওয়ারী থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT