1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮১ হাজার : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বিআরটিএর তথ্য উদ্ধৃত করে জানান, গত ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ২৯টি। এসব গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড, কারাদন্ড, ডাম্পিংয়ে নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপও এ সময় তিনি তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এমপি এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
যানজট নিরসনে সরকার বদ্ধপরিকর : ফেনী-২ আসনের সরকারদলীয় এমপি নিজাম উদ্দীন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা আনা ও ঝুঁকিমুক্ত, আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
জনবান্ধব টেকসই সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পিতভাবে গৃহীত ব্যবস্থাগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- ঢাকা মহানগরীর পশ্চিমাংশের সঙ্গে বুড়িগঙ্গার তীরবর্তী কেরানীগঞ্জের যাতায়াত সহজ করতে তৃতীয় বুড়িগঙ্গা সেতু নির্মাণ। টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসড়ক নির্মাণ। বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াগামী যানবাহনের ঢাকা যাতায়াত সহজ করতে শীতলক্ষ্যা নদীর ওপর সুলতানা কামাল সেতু নির্মাণ। ৫৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা-খুলনা মহাসড়কে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণ তথা ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত ও পাচ্চর-ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এ ছাড়া দ্বিতীয় কাঁচপুর, মেঘনা গোমতী সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুর পুনর্বাসন।
২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতু নির্মাণ : জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার (নারায়ণগঞ্জ-৩) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন হবে। করোনার কারণে পদ্মা সেতুর কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি।
৩ হাজার ৯৪৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক : আয়েন উদ্দিনের (রাজশাহী-৩) লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দেশে সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় ৩ হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT