1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিমানের ভিতরে নিয়মিত পরিস্কার ও জীবাণুমুক্ত করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে যাত্রীদের চেক-ইনসহ উড়োজাহাজের ভেতরে নিয়মিত পরিস্কার ও জীবাণুমুক্ত করতে বলেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার বিকেলে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ কথা বলা হয়। কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মো. আসলামুল হক, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার অংশগ্রহণ করেন।
বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত/সুপারিশসমূহের বাস্তবায়ন, এক নম্বর সাব-কমিটির তদন্ত রিপোর্ট, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২০২১ সালের বাজেট ব্যবহার এবং বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয়ের সর্বশেষ পদক্ষেপসমূহ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT