1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ভয়াবহ তুষারে চাপা পড়েছে মস্কো, ফ্লাইট ছাড়তে বিলম্ব

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ঝড়ো হওয়াসহ ব্যাপক তুষারপাতে তুষারের স্তূপের নিচে চাপা পড়েছে রাশিয়ার মস্কো। এতে যান চলাচল ব্যাহত হয়েছে, নির্দিষ্ট সময়ে ফ্লাইট ছাড়া যায়নি। জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে।
মাইনাস ১৫ সেলসিয়াস তাপমাত্রা ও ঝড়ো বাতাসের কারণে পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে শুরু হওয়া তুষারপাত আজ সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিসের তরফ থেকে আভাস দেওয়া হয়েছে।
দমকা বাতাস থেকে থেকে ঘণ্টায় ৪০ মাইল পর্যন্ত বেগে বয়ে যাচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক করেছে। লোকজনকে গাছের সারি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
আবহাওয়া বিভাগ ফোবোসের আবহাওয়াবিদ ইয়েভগিনি টিশকোভিয়েৎস এমনটি জানিয়েছেন।
শনিবার ভোর পর্যন্ত মস্কোতে ৫৬ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছিল বলে ফোবোস জানিয়েছে। এটি ১৩ ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার তুষার জমার রেকর্ড অতিক্রম করার প্রায় কাছাকাছি চলে গিয়েছিল বলে জানিয়েছে তারা। শুক্রবার মস্কো ১২ ফেব্রুয়ারি তারিখের জন্য রেকর্ড তুষারপাত প্রত্যক্ষ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT