1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলবে ২৬ মার্চ থেকে

রেলপথ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত নতুন একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হচ্ছে। গতকাল বুধবার দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠক শেষে ভারতের রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) রবীন্দ্র কুমার ভার্মা সাংবাদিকদের এ কথা জানান।
রবীন্দ্র ভার্মা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে নতুন করে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হচ্ছে, প্রাথমিকিভাবে ঠিক হয়েছে। এটি হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তৃতীয় রেল পরিষেবা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর পার হয়ে গেছে। এবার ফের ভারত-বাংলাদেশের মধ্যে যোগসূত্র তৈরি হতে চলেছে। রেলপথে জুড়ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা। ২৬ মার্চ থেকে দু’দেশের মধ্যে এ যাত্রীবাহী রেল পরিষেবা চালু হচ্ছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন চলছে এ ট্রেনটি। নিউ জলপাইগু থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ট্রেনটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ছাড়বে। ভাড়া এখনও ঠিক হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT