ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে মোংলায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেধা শুভেচ্ছা সফরে গতকাল বাংলাদেশে আগমন করে -আইএসপিআর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’ তিন দিনের শুভেচ্ছা সফরে গতকাল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আইএসপিআর জানায়, এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেব গোবর্ধন রাজু ও জাহাজ দুটির অধিনায়ক টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন।
Leave a Reply