1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আজ থেকে বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ : সিটের অর্ধেক যাত্রী নিয়ে চলবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে বাস চলছে না। বাড়তি ভাড়া দিয়েও শারীরিক দুরত্ব রক্ষা করতে পারছে না যাত্রীরা। কথা রাখেননি বাস মালিক-শ্রমিকরা। রাজধানীর গাবতলী থেকে তোলা।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আজ (বুধবার) থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।
গতকাল দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সোমবার গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি গণপরিবহনের মালিক শ্রমিকদের এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মনিটরিং করবে মালিক সমিতি : এদিকে বাসের আসনের অর্ধেক যাত্রী পরিবহন ও ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গতকাল বলেন, আমরা সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। সারা দেশের মালিকদের সঙ্গে কথা বলেছি। মহাখালী বাস টার্মিনালে মিটিং করেছি। তিনি বলেন, বুধবার থেকে সারা দেশের বাসেই সিটের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। তবে ঢাকায় অফিস সময়ে কিংবা পিক আওয়ারে যাত্রীরা এটা মানতে চায় না। তারা জোর করে বাসে ওঠে। এ ব্যাপারে আমাদের মালিক সমিতির মনিটরিং থাকবে। তাছাড়া বিআরটিএর মোবাইল কোর্ট কাজ করবে। তিনি করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যাত্রী ও বাস মালিক-শ্রমিকদের সহায়তা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT