1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রাজধানীতে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

চলমান লকডাউনে অন্যান্য যানের মতো অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং মোটরসাইকেল পুনরায় চালুর করার দাবি জানিয়ে আজ বুধবার ঢাকার বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকেরা। রাজধানীর মগবাজার, বেইলি রোড, শ্যামলী, এয়ারপোর্ট ও তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে স্বল্প সময়ের জন্য বিক্ষোভের খবর পাওয়া গেছে। এর মধ্যে মগবাজারে প্রায় আধা ঘণ্টার বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়। সেখানে প্রায় ২০০ মোটরসাইকেলচালক বিক্ষোভ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সেখান থেকে বিক্ষোভকারীরা পরে চলে যান বেইলি রোডে, তারপর শ্যামলীতে।
বিক্ষোভকারীদের একজন জামিদুল ইসলাম বলেন, ‘এখন বাস চলছে, বাইকারদের নিয়েই কেন সমস্যা? একটা বাইকের পেছনে একজন মানুষ গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সরকারের নিয়মে সবাই চালাতে পারলে আমরা কেন পারব না?’
ওই মোটরসাইকেলচালক আরও বলেন, ‘প্রতিদিনের আয়ে প্রতিদিন চলতে হয়। আমাদের কারও টানা কয়েক দিন (বসে) খাওয়ার মতো টাকা নেই। আমার মা-বাবার ওষুধ কিনতে হয়। এটার ওপর নিষেধাজ্ঞা হলে করোনায় আক্রান্ত হওয়ার আগেই মারা যাব।’
ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহসানুল হক প্রতিটি মোটরযান খুলে দেওয়া পরও মোটরসাইকেলে রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ রাখার কোনো যৌক্তিকতা দেখছেন না। তিনি বলেন, ‘আমরা যারা রাইডার আছি, গত বছরের লকডাউনের পর থেকে অবস্থা করুণ। অনেকের কাছ থেকে তখন ঋণ নিয়েছি। সেটা এখনো পরিশোধ করতে পারিনি। শেয়ারিংয়ে টাকা দেওয়ার পর অল্প টাকা থাকে। সেটাও বন্ধ।’ তিনি বলেন, ঢাকার অ্যাপভিত্তিক মোটরসাইকেলচালকদের বেশির ভাগই শিক্ষিত। ফলে কারও কাছে হাত পাতার সুযোগও নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT