1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

২০ দেশের ওপর ফ্লাইটের বিধিনিষেধ প্রত্যাহার করল বিমান চলাচল কর্তৃপক্ষ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে ২০টি দেশের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)। আগামী ৪ জুন থেকে ওই সব দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে আসতে পারবেন।
মঙ্গলবার রাতে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন্স বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এ সার্কুলার জারি করা হয়। তবে এবার ১৯ দেশের ওপর বিধিনিষেধ আরোপ রেখেছে বেবিচক।
এতে মোট ১১টি দেশ আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পেরাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে থেকে বাংলাদেশ থেকে আসা যাওয়া যাবে না। তবে অনুমতি নিয়ে এসকল দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারীরা দেশে ফিরতে পারবেন। কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
এছাড়া কুয়েত এবং ওমান থেকে আসলেও তিন দিন ও বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিসসহ অন্য সব দেশ থেকে আসলে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT