1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সামাদ (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। নিহত ভ্যানচালক আব্দুস সামাদ রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আবেদ আলীর ছেলে।
রাজশাহীর পবা হাইওয়ে (শিবপুরহাট) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভ্যানচালক আব্দুস সামাদ পুঠিয়ার ঝলমলিয়া হাট থেকে কলাবোঝাই করে নিজের বাড়িতে ফিরছিলেন।
পথে পুঠিয়া বাসস্ট্যান্ড পার হতেই রাজশাহী-ঢাকা মহাসড়কের তাহেরপুরে একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মালবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT