1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল বন্দর দিয়ে চলবে অক্সিজেন আমদানি

বেনাপোল প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে চালু থাকবে জরুরি সেবার অংশ হিসেবে অক্সিজেন আমদানি। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের উপকমিশনার অনুপম চাকমা। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চার দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে। এছাড়া আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম প্রস্তুত রাখা হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যেও যে সব আমদানিকারকরা অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকে তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি ও বন্দর থেকে খালাশ করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন সেজন্য আমদানিকারকদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT