1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেড় হাজার কর্মহীন পরিবহন শ্রমিককে ত্রাণ দিলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে এক হাজার ৫০০ কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে এ ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।
ডিএনসিসির মেয়রের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সফি উল্লাহ কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ৫ কেজি চাল, এক কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং এক কেজি লবণ সংবলিত ত্রাণসামগ্রীর এক হাজার ৫০০টি প্যাকেট বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছাদিকুর রহমান হিরু এবং ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT