সম্প্রতি ‘বেস্ট পাওয়ার সলিউশন কোম্পানি’ বিভাগে বিজনেস ট্যাবলয়েড (বিটি) অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। টেকসই উন্নয়নে অর্জনে দেশকে সহায়তা করার লক্ষ্যে ‘ক্লিন এনার্জি’ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতির জন্য এনার্জিপ্যাককে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সংশ্নিষ্ট শিল্প খাতে প্রতিষ্ঠানের সম্ভাবনা ও দক্ষতা বিবেচনা করে এই স্বীকৃতি দিয়ে থাকে লন্ডনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম বিজনেস ট্যাবলয়েড। এসব বিষয় বিবেচনা করে এবং বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে অবদানের জন্য এনার্জিপ্যাককে এ বছর এই স্বীকৃতি দেওয়া হয়। এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ বলেন, স্বীকৃতি সবসময় মানুষকে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে। এনার্জিপ্যাকে কর্মরত প্রত্যেকের জন্য এই স্বীকৃতি এক অনন্য সাফল্য।

তিনি বলেন, ‘শীর্ষস্থানীয় ইলেকট্রো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হিসেবে আমরা দেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে এবং এনার্জি এফিশিয়েন্ট বিকল্প ও ক্লিন এনার্জি সহজলভ্য করার মাধ্যমে সাসটেইনিবিলিটি অর্জনে সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই পুরস্কার আগামী দিনগুলোতে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।’ সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply